
সবুজ গালিচায় অসমাপ্ত জীবনের গল্প
এক মুহূর্ত আগেও পায়ে ছিল বল। লক্ষ্য গোলপোস্ট। চিতার গতিতে ছুটে চলা। গ্যালারির উল্লাস, উন্মাদনা আর চিৎকার। পরমুহূর্তেই হোঁচট খাওয়া। সবুজ গালিচায় গড়াগড়ি। সতীর্থদের ছোটাছুটি, চিকিৎসকদের ব্যস্ততা, গ্যালারিতে পিনপতন নীরবতা, দীর্ঘ অপেক্ষা এবং বেদনার্ত খবর। দৃশ্যটা ফুটবল মাঠের। ফুটবলের ১৬৩ বছরের








