
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এখনই বিষয়টি গুরুত্ব সহকারে না দেখলে সরকারের প্রায় পৌনে ২০০ কোটি টাকা জলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দুর্নীতিবাজরা লাভবান হলেও চরম ভোগান্তিতে পড়বেন এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়







