
সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্ধারিত সময়ের এক মাস আগেই পানিশূন্য হয়ে পড়েছে সুনামগঞ্জের হাওড়াঞ্চল। শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে বোরো ধানের বীজতলা। এতে বিপাকে পড়েছেন হাওড়ের কৃষক। সরেজমিনে দেখা যায়, ছায়ার হাওড়, দেখার হাওড়, শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওড়সহ বেশিরভাগ হাওড়ের বীজতলায় খরা দেখা দি







