
হাসপাতালে যেতে ডিভাইডার টপকান রোগীরা, উল্টো পথে চলে অ্যাম্বুলেন্স
চিকিৎসা নিতে হাসপাতালে আসা অসুস্থ মানুষ ও তাদের স্বজনরা সীতাকুণ্ডে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। একদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যদিকে রোগী ও স্বজনদের যাতায়াতের মূল পথ—মাঝখানে অবস্থিত উঁচু সড়ক বিভাজক (ডিভাইডার)। নিরাপদে পথ পারাপারের








