
সাত দশকেও উন্নয়নের ছোঁয়া নেই, কাটেনি সংকট
সাত দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাবনা মানসিক হাসপাতালে। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরও হাসপাতালটির অবকাঠামো ও জনবল সংকট কাটেনি। চিকিৎসক, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। মানসিক রোগীদের চি







