
রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী
উত্তরাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। অথচ রোগীর চাপে বর্তমানে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যত বিপর্যস্ত। ১,৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদন থাকলেও প্রতিদিন ভর্তি থাকছেন এর আড়াইগুণেরও বেশি রোগী। শয্যা বা সিট না পেয়ে অধিকাংশ রোগীকে থাকতে







