
১০ অক্টোবর ২০২৬
কাশ্মীরের ৬০০ বছরের ঐতিহ্যবাহী বিয়ের ভোজ
পনেরো বছর বয়সে বাবার হাত ধরে প্রথম রান্নার আসরে ঢুকেছিলেন গুলাম নবী বাবা। এখন তার বয়স ৭৪। মাঝখানে কেটে গেছে প্রায় ছয় দশক। হাতে মুগুর আর চোখে কাঠের আগুনের আঁচ নিয়ে তিনি আজও কাশ্মীরের বিয়েবাড়িতে রান্না করেন। কিন্তু একটা প্রশ্ন তাকে প্রতিদিন খোঁচায়। তার রান্নার লিগ্যাসি তার পরে কে ধরে

