
সুলতানি আমলের প্রথম মহাসড়ক
মধ্যযুগের সূচনায় তাম্রলিপ্তির স্থান দখল করে নেয় সপ্তগ্রাম আর বিক্রমপুরের স্থান দখল করে সুবর্ণগ্রাম। প্রাগৈতিহাসিক গঙ্গার গতি পরিবর্তনের পর প্রাকৃতিক কারণে পরিত্যক্ত হয় পুরোনো বন্দর তাম্রলিপ্তি আর রাজনৈতিক কারণে রাজধানী বিক্রমপুর স্থানান্তরিত হয় সুবর্ণগ্রামে। দশম শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্







