দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও র্যালির আয়োজন করা হয়।
রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নায়ন ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজেনা বেগম। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে, জেলা বিএনপির উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে পৃথক র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। র্যালিতে যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া সকালে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
চট্টগ্রামে নগরের বিপ্লব উদ্যানে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনও পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে সকাল দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, আগামী প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। কেননা ইতিহাস বারবার রচিত হয় না।
তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রয়োজনে এ দেশের সিপাহি জনতা ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেন। তিনি দায়িত্ব পেয়েই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরেই বাংলাদেশ তার পথ খুঁজে পেয়েছিল। সিপাহি-জনতা সেদিন জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে জনতার কাতারে না আনলে দেশের রাজনীতি অন্য ধারায় চলে যেত।
জিয়ার আদর্শ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালির আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল অনুপ্রেরণা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ ও একত্রিত করা।
দিবসটি উপলক্ষে এদিন সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
ববিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণা এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। তবে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও যুদ্ধ-পরবর্তী সময়ে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেনি। এরই ধারাবাহিকতায় সৃষ্টি হয় ৭ নভেম্বরের।
খুলনায় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে খুলনায় বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। র্যালি শেষে নগরীর শিববাড়ি মোড়ে নির্মিত মঞ্চে দলের মহানগর ও জেলা শাখার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তৎকালীন শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছিল। তারা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। বাকশালী দুঃশাসনের ফলে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
ইবিতে বিপ্লব ও সংহতি দিবস পালন
নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল
নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
৭ নভেম্বরের প্রধান অর্জন জাতীয়তাবাদ : চবি উপাচার্য
ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি থেকে বাংলাদেশের প্রধান অর্জন জাতীয়তাবাদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চবি উপাচার্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদ দর্শনের সৃষ্টি হয়েছিল।
রাজশাহীতে বিএনপি ও জামায়াতের আলোচনা সভা
এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর ও জেলা বিএনপি। বিকেলে নগরীর বাটার মোড়ে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া দিবসটি উপলকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আলাদা আলোচনা সভার আয়োজন করে। শনিবার বিকেলে দলটির নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজিত হয়। সভায় নেতারা বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কোটালীপাড়ায় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদদীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস, জেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ ও সাংবাদিক মিজানুর রহমান বুলু। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে দিবসটির তাৎপর্য রয়েছে। বিভেদ ও বিভাজন ভুলে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, ইতিহাসের সঠিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি দায়িত্ববোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভার শুরুতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ (দিনাজপুর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দিনাজপুরের নবাবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) সাইফ উদ্দিন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা প্রকৌশলী হোসেন আলী ওসি আব্দুল কুদ্দুস অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন শিক্ষার্থী মিতিশা বেগম ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান। সভায় সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক ব্যক্তি অংশ গ্রহণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
পীরগঞ্জ (রংপুর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আহমেদ প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা সমাজ সেবা অফিসার অনিক রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলিসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ (নীলফামারী) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পালিত হয়েছে। শনিবার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভপতিত্বে আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন প্রমুখ। বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা-চিত্রাংকণ প্রতিযোগিতা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নওগাঁয় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’২০২৬ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডাক্তার মো: আমিনুল ইসলাম। পরে এ অনুষ্ঠানে দিবসের গুরুত্ব তুলে ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা'র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয় সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড: মো. তারিকুল ইসলামরে সভাপতিত্তে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচরা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিম্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হাসানাত আলী।
চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শনিবার সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও খালিদ হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড মো. মজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ। পরে জাসাস এবং চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৌলতখানে ১৭ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ
ভোলার দৌলতখানে ১৭ বছর পর নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা বিএনপির কার্যালয় পতাকা উত্তোলন শেষে ভোলা -২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে পৌরশহরে একটি র্যালি বের করা হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক দলীয় নেতা কর্মীদের এই বিশাল র্যালিটি উত্তর বাজার গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ ইব্রাহিম এমপি। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দুঃশাসনের দীর্ঘ ১৭ বছর এই প্রথম আমরা মুক্ত পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছি। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে আন্দোলনে বাংলাদেশের মধ্যে প্রথম ভোলার নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম শহীদ হন। হাফিজ ইব্রাহিম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় বিপ্লবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ৭৫ এর দুঃশাসন থেকে দিয়েছেন স্বাধীনতা। সমাবেশে তিনি সবাইকে জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুল ইসলাম রিজু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর মেয়র পদপ্রার্থী বাবু সুভাষ দাস, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. মফিজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাওলানা মো. শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশের শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ প্রয়াত সকল নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত সালমান। এ ছাড়া উপস্থিত ছিলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাঃ আসাদুজ্জামান-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা। এদিনের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা। দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে তাঁদের অবদানের কথাও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখসহ অন্য অতিথিরা।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা-পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, দিবসটির তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা দেশপ্রেম, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল অতীতের কোনো স্মরণের দিন নয়। এটি গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
মৌলভীবাজারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে জেলা বিএনপি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও জেলা বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাস ও পিপি এডভোকেট আব্দুল মতিন প্রমুখ। পরে বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা সভা শেষে জেলা জাসাসের শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেলে জেলা বিএনপির আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়র চত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
মিরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিরসরাইয়ের মানুষ একই পরিবারের সদস্য। এখানে কোনো গোষ্ঠী বা বিভাজন নয়, সবাই এক ও অভিন্ন। পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লালপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং শিশুদের বিনোদনের আয়োজন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন। বক্তব্য রাখেন লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত সরকার ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর। বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ দোয়া ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিশুদের বিনোদনের জন্য গ্রিনভ্যালী পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় এবং বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়। বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেরপুর (বগুড়া)জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বগুড়ার শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, তবিবুর রহমান, আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক মজিদ, ওবায়দুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে দুটি বিভাগে মোট ছয়জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও আদর্শের কথা উল্লেখ করেন। আলোচনা শেষে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অন্যদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পায়রা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফুুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন হয়েছে। উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত এ কর্মসূচী।
এ উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে বেলা ১১টা ৩০ মিনিটে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আকর্ষনীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও জাহিদ হাসান।
ফুটবল ম্যাচে তীব্র ৩০ মিনিটের লড়াইয়ে আবেদীয়া দাখিল মাদ্রাসা ফুটবল দলকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় ফুটবল দল। খেলার পরিচালক ছিলেন ফুলবাড়ীর সিনিয়র ফুটবল খোলোয়াড় আলতাফ হোসেন। এর আগে জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠের এক পাশে অনুষ্ঠিত হয় আলোচনা, পুরুষ্কার বিতরণ ও দেশের গানের আসর। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও জাহিদ হাসান, ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির আহবায়ক সামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন সরকার, সদস্যি সচিব আব্দুল মান্নান মুকুল, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, শিক্ষকনেতা মোস্তফাসহ আরও অনেকে।
রাজৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ
মাদারীপুরের রাজৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন্নেছার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার, রাজৈর থানার ইনচার্জ শেখ আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ মাঠে নতুন কুঁড়ি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রাজৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপ ‘র উদ্যোগে পৃথক দুটি বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা সদর বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, ওই দিন সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দ বিশাল এক বর্ণাঢ্য র্যা লি বের করেন। র্যা লিটি সদর বাজারের অলিগলি প্রদক্ষিনের পর বিএনপি কার্যালয় সামনে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, মন্জরুল হক মৃধা, ছাত্রদল নেতা আল-আমিন মোল্যা, জানে আলম, শামিম রেজা ও উপজেলা মহিলা দেলের সভাপতি তানজিনা আক্তার প্রমূখ। এ র্যালি ও আলোচনা সভায় উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আঃ ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদ আল-ফারুকী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আরেকটি র্যা লি বের করা হয়। এ র্যা লিত্তোর আলাচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। র্যা লিটি উপজেলা সদর বাজার প্রদক্ষিন করে বণিক সমিতি অফিস কক্ষে আলোচনা সভা করেন এবং বাজারের অলিগলি পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।
উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন, “জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন।” তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সেনা কর্মকর্তা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ জিয়াউর রহমানের জীবন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। পরবর্তী সময়ে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উন্নয়নমূলক রাজনীতির মাধ্যমে তিনি দেশের গ্রামগঞ্জ থেকে শহর-নগরে জনপ্রিয়তা অর্জন করেন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন শরীফ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জামালপুরের বকশীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে জিয়াউর রহমান মুক্ত হন। সেদিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। বক্তারা আরও বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং সিপাহি-জনতার ঐক্য ও সংহতির ইতিহাস যেন কেউ ভুলে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দেশাত্মবোধক গানের আয়োজন, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।
দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দৌলতপুরে জাতীয় ও বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। বেলা ১১ টার সময় দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে এই দিবসটি সর্ম্পকে আলোচনা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন,কুষ্টিয়া দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,সাবেক সাংগঠনিক সস্পাদক গোলাম মোস্তফা,বক্তরা বলেন ৭ নভেম্বর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা সভা করেন। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, প্রধান আলোচক ছিলেন,কুষ্টিয়া দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য রেজা আহম্দে বাচ্চু মোল্লা,ভুমি সহকারী কমিশনার প্রদীপ কুমার,সমাজ সেবা অফিসার জহির উদ্দিন,মুক্তিযোদ্ধা স্থানীয় সাংবাদিকসহ অনেকে।
কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মীরবাগ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম মামুন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খাঁনের সভাপতিত্বে,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, নজরুল কলেজের প্রফেসর মোশাররফ হোসেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব,উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন প্রমুখ।
রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠির রাজাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সাকাওয়াত হোসেন রাব্বি। বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চান্দিনায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল বার্তা হলো জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইঞ্জারুল হক, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টেনিস কোর্ট প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও আদর্শের কথা উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়কে মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক-কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ড. মাহবুব হাসান, সাধারণ সম্পাদক ড. এস এম আহসান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়ের এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ২০০৬ সালের পর এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, প্রকৌশলী মো. এ হালিম খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরাইল সরকারি কলেজ, অরুয়াইল কলেজ, শাহবাজপুর হাইস্কুল, কুট্টাপাড়া হাইস্কুল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। কয়েক শতাধিক মোটরসাইকেল ও কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকঢোল বাজিয়ে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
কুলিয়ারচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী। সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনসহ নেতৃবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং তাঁর শাসনামলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও স্থানীয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জামালপুরে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বিএনপির বিভিন্ন পক্ষের উদ্যোগে পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি ও ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, বিকেলে বিএনপির অপর অংশের উদ্যোগে শহরের বুড়ির দোকান মোড় এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সোহেল রানা খান। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিকেলে পৃথক একটি র্যালি বের করা হয়।
দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, উজ্জ্বল আখতারুজ্জামান জুয়েল ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গোলিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি ও সমাবেশে পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, জিয়া পরিষদ ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএইউএসটি, সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)। এ ছাড়া বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক জহুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ) আতিকুর রহমান বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোপালগঞ্জে শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বিসিক শিল্প এলাকা থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য দেন। শোভাযাত্রায় জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সিকদার শহীদুল ইসলাম লেলিন ও জিয়াউল কবির বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও সদস্যসচিব মাহমুদ হাসানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে শহরের পৌরসভা ভবন সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে অংশ নেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার সূচনা করে। তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশ গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথসভায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে মেডিকেল মোড়ের কলেজসংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা কৃষক দলের সদস্যসচিব মো. দূরুল হোদা, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজুদ্দিন পানু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতার কথা তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দিনভর নানা কর্মসূচি পালন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা, অ্যাম্বুলেন্স উপহার, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার শহরের এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির ও অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন।
এদিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি। প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সবুর শাহ লোটাস ও মির্জা সেলিম রেজা প্রমুখ। দিবসটি উপলক্ষে সিটি জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন দুই সংসদ সদস্য। নন্দীগ্রাম পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স উপহার দেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রদল। এ সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বিকেলে শহরের আলতফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ধনবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বিএনপি। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক ভিপিসহ অন্যরা। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-মামুন, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী মো. মোকাদ্দেস আলী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কোরবান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ প্রদর্শনী ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হয়।
আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
পাবনার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ওসি শরিফুজ্জামান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি মো. আজাহার আলী খান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন মঞ্জু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তারেক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি বাবলুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন একাদশ ও গণমাধ্যম কর্মী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট চত্বরের ফুটবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৪-২ গোলে গণমাধ্যম কর্মী একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে উপজেলা প্রশাসন একাদশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে দলটি। পরে গণমাধ্যম কর্মী একাদশ দুটি গোল করলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পায় উপজেলা প্রশাসন একাদশ। বিজয়ী দলের পক্ষে উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন মো. নাজিরুল ইসলাম তিতাস। গণমাধ্যম কর্মী একাদশের পক্ষে গোল করেন হেলাল মাহমুদ ও ডা. জহিরুল আলম। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আলমগীর হোসেন।
তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ওসি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিকেলে উপজেলা সদরের মিনি স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সভাপতি আবুল হাসান জহির, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। শনিবার সকাল ১১টায় বোর্ড প্রাঙ্গণে চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ ও সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। পরে দুপুর ১২টায় বোর্ড মিলনায়তনে চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় স্বাগত বক্তব্য দেন কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তার। বাদ জোহর বোর্ড জামে মসজিদে সকল শহীদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ভাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে নবাগত বিএনপি নেতাকর্মীদের অনুপস্থিতি, ক্ষোভ
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে যোগদানকারী নবাগত নেতাকর্মীদের অনুপস্থিতি ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার খন্দকার টাওয়ারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীরা এ ক্ষোভ প্রকাশ করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মামলার ভয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। কিন্তু দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁদের অনুপস্থিতি বিএনপির নেতৃত্ব ও আদর্শের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধ নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেন তাঁরা। এ সময় স্থানীয় বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা ও সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম তাঁদের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অন্যান্য বক্তারাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে নবাগত নেতাকর্মীদের অনুপস্থিতিকে নীতিবহির্ভূত বলে মন্তব্য করেন।
দাউদকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। এ ছাড়া বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মোহন ও আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।
লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মোটরসাইকেল শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের লালপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে লালপুর ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি লালপুর হলমোড় থেকে শুরু হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হলমোড় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রবিউল ইসলাম রবি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় সাহিত্য পরিষদের হলরুমে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। ভিডিও কনফারেন্সে সিঙ্গাপুর থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস পৌঁছে দেওয়া এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে কোর্ট মোড়, বড় বাজার ও কবরী রোড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এ তালহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় ডিসি সাহিত্যমঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুরে (নীলফামারী) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ
নীলফামারীর সৈয়দপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।
শনিবার রাতে শহরের দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

