সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা
ছবি: এআই

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু সামির নিজ বাড়ির পাশে দিঘিরপাড় এলাকার পাকা সড়ক অতিক্রম করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, ঘটনার পরপরই অটোরিকশাটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...