তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আমার দেশ

বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের সঙ্গে নিয়েই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখব।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাং নির্মূল করতে হবে।

টাঙ্গাইলের চরাঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং টাঙ্গাইলকে শিক্ষা নগরীর সেই আগের অবস্থানে ফিরিয়ে আনতে ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। পাশাপাশি মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় দুই হাজারের অধিক এজেন্ট ও পোলিংসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন