সাপের ছোবল খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ

সাপের ছোবল খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
ছবি: আমার দেশ

নড়াইলে বিষধর সাপের ছোবল খেয়েও দংশনকারী জ্যান্ত সাপটি হাতে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির হয়েছেন এক বৃদ্ধ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে জ্যান্ত গোখরা সাপটি ব্যাগবন্দী করে নিয়ে হাজির হন গোলাম রাব্বানী (৬০) নামে ওই ব্যক্তি। কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

গোলাম রাব্বানী নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।

সাপের দংশনের শিকার গোলাম রাব্বানী জানান, প্রতিবেশী হান্নান খাঁয়ের বসতঘরে একটি বিষধর গোখরা সাপ ঢুকে পড়ার খবর পেয়ে তিনি সেখানে যান। কিছুক্ষণের চেষ্টায় একপর্যায়ে তিনি সাপটি ধরে ফেলেন। কিন্তু সাপটি ধরে সেখানে খেলা দেখাতে গিয়ে তিনি দংশনের শিকার হন। এরপর দংশিত অবস্থাতেই সাপটিকে একটি ব্যাগে পুরে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগে জ্যান্ত গোখরা সাপ দেখে সাধারণ রোগীসহ উপস্থিত সবার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে থাকেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সাপে দংশনের প্রতিষেধক অ্যান্টি-ভেনম দিয়ে গোলাম রাব্বানীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর বিকেলে উদ্ধার করা সাপটিসহই সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ করেন গোলাম রাব্বানী।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...