ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আঃ মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।

জামায়াতে যোগদান করে সাদেকুল ইসলাম বলেন, ‘আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। এজন্য যোগদান করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বলেন, গত ১০ নভেম্বর ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন সাদেকুল ইসলাম। তাছাড়া সাদেকুল মাস্টার আগে থেকেই ইসলামী মানসিকতার ছিলেন। এ কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...