ডেন্টাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এ জন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার।’

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

রাষ্ট্রপতি বলেন, ‘চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার সরকারের যে কমিটমেন্ট, সেজন্য সবাইকে কাজ করতে হবে। দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষ আবার আস্থা ফিরে পাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...