
দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’
এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটিবদ্ধ হয়ে খুব কম নাটকেই অভিনয় করেছেন। তবে তারা দুজন যে কটি নাটকে একসঙ্গে কাজ করেছেন, তার প্রায় প্রতিটিই দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো—‘আমার প্রথম প্রেমিকা’, ‘উইশকার্ড’, ‘অবুঝ পাখি’ ইত্যাদি। এই















