
ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের
নড়াইলে চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হলেও নতুন ধান বাজারে উঠতে না উঠতেই দাম কমতে শুরু করেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় জেলার চাষিদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ ভর করেছে। গত সোমবার জেলার সবচেয়ে বড় পাইকারি ধানের হাট তুলারামপুরে গত বছরের তুলনায় মণপ্রতি অন্তত ২০০ থেকে ২৫০ টাকা কম দরে























