
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ধাক্কায় প্রচলিত সার্চে বিজ্ঞাপন থেকে আয় কমছে গুগলের। এ তথ্য প্রকাশের পর গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্য কমেছে ৫০০ বিলিয়ন ডলারের বেশি। এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রচলিত ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে কি






















