
বিরোধী দল বনাম প্রকৃত বিরোধী দল
চব্বিশের গণবিপ্লবের পর কিছু গণমাধ্যম এক সুরে বয়ান দাঁড় করানোর চেষ্টা করে যে, অতীতের ভোটের হিসাব পর্যালোচনা করে জামায়াত ১০ শতাংশের ওপর ভোট পাবে না । সুশীল হিসেবে পরিচিত কিছু চেনামুখও এই প্রচারণায় যোগ দেন। বিষয়টি এ রকম যে, আওয়ামী লীগ যেহেতু নেই—বিএনপি সরকার গঠন করবে, কিন্তু বিরোধী দল কে হবে?























