
পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোপুত্র
বাবার পথ ধরে বিশ্ব ফুটবলের আলোয় নিজেকে মেলে ধরার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলো সামন






















