
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে দেশটির ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছ























