
জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
একের পর এক আক্রমণ, সুযোগ তৈরি, প্রতিপক্ষের রক্ষণে চাপ-সবই ছিল। ছিল না শুধু গোল। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটালেন বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম। তাঁর একমাত্র গোলেই ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু করেছে বাংলাদেশ।























