কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব (ডান) এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি (বামে) পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছেন। ছবি: সংগৃহীত।

কাতারের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

চুক্তি সইয়ের পর এরদোয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে যাতে আবারও যুদ্ধ ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কাতারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাবে তুরস্ক।

এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নেবে এবং তুরস্ক-কাতার সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

এদিকে, তুরস্কে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান এরদোয়ান। তার রাজনৈতিক দল একে পার্টির প্রকাশিত এক পোস্টে ওই অনুষ্ঠানের ছবি তুলে ধরা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...