কালিয়াকৈরে দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে আছিয়া আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আছিয়া আক্তার কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ইকোটেক্স কারখানায় সেলাই অপারেটর পদে চাকরি করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় রোববার সৈয়দ সুলতান শাহ নামের এক ব্যক্তির মাটির ঘরের টিন পাল্টানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। টিন পাল্টানোর একপর্যায়ে ওই ঘরের এক পাশের মাটির দেওয়াল হঠাৎ পাশের বাড়ির রান্নাঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন আছিয়া আক্তার। দেয়ালের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...