ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। এদিকে বিএনপির পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি অংশ পৃথক মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজার ধানহাটায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে পৌর শহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা কৃষকদের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ অংশ নেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, ‘আমরা দলের আহ্বায়ক ও সদস্যসচিব একসঙ্গে কর্মসূচি পালন করেছি। তবে দলের মধ্যে কিছুটা বিভক্তি থাকায় পৌর বিএনপি ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন