
মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের মধ্যনগর থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রঘুরামপুর পর্যন্ত মাত্র ৪-৫ কিলোমিটার সড়ক নির্মিত না হওয়ায় দুই উপজেলার প্রায় তিন লাখ মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মৌসুমে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। প্রতিকূল আবহাওয়ায় এ পথে























