ফরিদপুরে জুট মিলে সোলার স্থাপনকাজের উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

ফরিদপুরে জুট মিলে সোলার স্থাপনকাজের উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
ছবি: আমার দেশ

ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সোলার স্থাপনকাজের শুভ উদ্বোধন করেন।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ওজোপাডিকোর চেয়ারম্যান নূর আহ্‌মদ। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...