হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দ করতে পৃথক দুটি আবেদন করে দুদক।

আবেদনগুলোতে বলা হয়, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। একই সাথে বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এছাড়া মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।

এছাড়া ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করে দুদক। পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...