সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
ছবি: এআই

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

বিজ্ঞাপন

এ সময় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

এদিকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে লঘুচাপের পরবর্তী গতিপ্রকৃতি এবং এর সম্ভাব্য প্রভাবের দিকে নজর রাখতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...