
সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।





















