প্রথম দিন শেষে স্বস্তিতে জিম্বাবুয়ে

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন ব্রেন্ডন টেলর ও ইনোসেন্ট কাইয়া। দুজনের ব্যাটিং নৈপুণ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর ও ইনোসেন্ট কাইয়ার জোড়া ফিফটিতে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে রোডেশিয়ানরা। তবে মাত্র ৪ রানের আক্ষেপে পুড়ে সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন ইনোসেন্ট কাইয়া।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দেন ওপেনার বেন কারান ও ইনোসেন্ট কাইয়া। কারান ৭৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৪ রান করে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। পরে অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন কাইয়া। আফগান বোলারদের বেশ দেখেশুনে খেলে দুজনেই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান।

বিজ্ঞাপন

তবে ব্যক্তিগত ৯৬ রানের মাথায় এসে ছন্দপতন ঘটে দুজনেরই। ১৬৭ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯৬ রান করে সাজঘরে ফেরেন ইনোসেন্ট কাইয়া। তবে ব্রেন্ডন টেলরকে ১৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯৬ রান করে এখনো ক্রিজে টিকে আছেন। ইনো সেন্ট কাইয়ার বিদায়ের পর মিডল অর্ডারে আন্টুম নাকভি (৮) ও ওয়েসলি মাধেভেরে (৩) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। দিন শেষে তফাদজওয়া সিগা ২ রানে অপরাজিত আছেন।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসির খান। ৩৪ ওভার বল করে ১১৮ রানের বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। এছাড়া জিয়াউর রহমান নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২৫০/৫, ৮২ ওভার (টেলর ৯৬*, কাইয়া ৯৬, বেন ৪৪; নাসির ৪/১১৮, জিয়াউর ১/২৮)।

*প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...