৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

গত ৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব আলোচনায় তিনি ইরানের মৌলিক অবস্থান তুলে ধরার পাশাপাশি দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো, সহিংসতা ও হুমকি বন্ধ এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি এসব তথ্য জানান।

তিনি বলেন, আলোচনায় দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, সহিংসতা ও হুমকি বন্ধ, বিঘ্ন সৃষ্টিকারী বিদেশি হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বৃহৎ আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরাগচি যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...