তুরস্কের সঙ্গে সংঘাতের ইঙ্গিত নেতানিয়াহুর

তুরস্কের সঙ্গে সংঘাতের ইঙ্গিত নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্কের সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনা কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইল তুরস্কের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। তবে ইসরাইলের এমন একটি নিরাপত্তানীতি রয়েছে, যার আওতায় সম্ভাব্য হামলা ঠেকাতে আগাম আঘাত হানার সুযোগ রয়েছে। এই নীতির আওতায় তুরস্কের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তবে এ বিষয়ে ইসরাইলের কৌশলগত পরিকল্পনা কী, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি নেতানিয়াহু।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল কোনোভাবেই নতি স্বীকার করবে না এবং যেকোনো সংঘাত মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...