ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, ‘মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করে-এই মিথ এখন ভেঙে গেছে।’
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সাম্রাজ্যবাদী শক্তি’ যে কার্যত ‘কাগুজে বাঘ’, তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চলমান সংঘাতের মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এসব হামলা জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতেও বিস্তৃত হয়েছে।
ইজাদি আরো বলেন, ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সব পর্যায়ের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
২০২৬ সালের আগস্টে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব পান ইজাদি। এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




